Ki Ashay Bandhi Khelaghar

 কি আশায় বাঁধি খেলাঘর

বেদনার বালুচরে
নিয়তি আমার ভাগ্য লয়ে যে
নিশিদিন খেলা করে
বেদনার বালুচরে

হায় গো হৃদয় তবুও তোমার
আশা কেন যায় না
যতটুকু চায়
কিছু তার পায় না
কিছু তার পায় না
কে যেন কেন যে
আমার আকাশ
মেঘে মেঘে শুধু ভরে

প্রতিদিন উঠে নতুন সূর্য
প্রতিদিন আসে ভোর
ওঠে না সুর্য
আসেনা সকাল
জীবন আঁধারে মন
পৃথিবী আমারে দিলো যে ফিরায়ে
সে যেন ডাকিয়া কয়
নাহি হেথা ঠাঁই
আমিতো কেহ নয়
ক্লান্ত চরণ আকুল আঁধারে
পথ শুধু খুঁজে মরে
বেদনার বালুচরে

—————–
শিল্পীঃ কিশোর কুমার
চলচ্চিত্রঃ অমানুষ

Comments

Popular posts from this blog

Na Abhimane Chole Jeo Na

Ki Dekhle Tumi Amate

Tomer Barir Samne Diye